ROGER BINNY: সামনে এল 'আসল সত্যি'! জেনে নিন, কেন BCCI সভাপতির পদ ছাড়লেন রজার বিনি?

Roger Binny: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে আচমকা একটি বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। বিসিসিআই সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা দিলেন রজার বিনি। তাঁর জায়গায় রাজীব শুক্লা আপাতত অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন। এতদিন ধরে রাজীব শুক্লা BCCI-এর সহ সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন।

National Sports Governance Bill 2025: এবার BCCI-কে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার! জেনে নিন, ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল ২০২৫ আসলে কী?

কেন ইস্তফা দিলেন রজার বিনি?

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সংবিধানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যদি কোনও ব্যক্তি ৭০ বছর বয়স অতিক্রম করে ফেলেন, তাহলে তিনি বোর্ডের আর কোনও পদে থাকবেন না। আর সেকারণে রজার বিনি কার্যত বাধ্য হয়ে এই পদ ছেড়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়ম লাগুকরা হয়েছে। আর এই কারণেই রজার বিনিকে নিজের পদক ছাড়তে হয়েছে।

Virat and Rohit ODI Retirement: বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল BCCI, শুনলে চমকে উঠবেন

রাজীব শুক্লার সামনে যে আপাতত কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। আর সেই চ্যালেঞ্জটা হল টিম ইন্ডিয়ার জন্য নয়া স্পনসরশিপ জোগাড় করা। সম্প্রতি ড্রিম ইলেভেনের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করে দিয়েছে বিসিসিআই। এই পরিস্থিতিতে আগামী ২ সপ্তাহের মধ্যে নতুন স্পনসর জোগাড় করতে হবে। কারণ, আগামী ১০ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।

2025-08-30T08:54:54Z