Trending:


Dhoni: টি-২০ বিশ্বকাপ চলাকালীনই ধোনিকে ১০ লক্ষ টাকা জমা দিতে বলল আদালত! কিন্তু কেন?

চেন্নাই: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) চলছে । আর সেই সময়ই ভারতের (Team India) প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক বিপাকে! মাদ্রাজ হাইকোর্ট ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) ১০ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । ধোনি অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার জি সম্পদকুমারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন । সেই মামলার সঙ্গে জড়িত একটি সিডির বিষয়বস্তু অনুবাদ এবং ট্রান্সক্রিপশনের জন্য ধোনিকে ১০ লক্ষ টাকা দিতে হবে । বিচারপতি আর এন মঞ্জুলা...


Sunil Gavaskar on Messi: কলকাতার ঘটনার জন্য লিওনেল মেসিকেই দোষারোপ, বোমা ফাটিয়ে সত্যিটা বলেই ফেললেন সুনীল গাভাস্কার!

Sunil Gavaskar On Messi: কলকাতার ঘটনার জন্য লিওনেল মেসিকে দোষারোপ করলেন সুনীল গাভাস্কার! সত্যিটা বলেই ফেললেন.... কলকাতায় লিওনেল মেসির কনসার্ট ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাস্কার। ইভেন্টের অব্যবস্থাপনা ও তথাকথিত ভিআইপি সংস্কৃতিকে একতরফা ভাবে দোষারোপ করাকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন তিনি। গাভাস্কারের মতে, সল্টলেক স্টেডিয়ামের ঘটনার জন্য মূলত দায়ী লিওনেল মেসি নিজেই, কারণ তিনি...


Sanju Samson: সঞ্জুর পাশে দাঁড়ালেন অশ্বিন, ফাঁস করলেন আসল কথা!

Sanju Samson: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) অবশেষে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের পাশে দাঁড়ালেন। অশ্বিনের মতে, সঞ্জুর মনে আপাতত একাধিক দ্বন্দ্বের ঝড় বইছে। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপাতত ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। আর এই সিরিজে সঞ্জু স্যামসনের পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। মানসিক যন্ত্রণায়...


না সূর্যকুমার এবারও হাত মেলাননি, কিন্তু রোহিত ও ওয়াসিম আক্রমের সঙ্গে যা করলেন! Viral

কলকাতা: তাঁর জমানায় এই ট্র্যাডিশান শুরু হয়নি, তিনি এখনও এইভাবে শত্রুতার প্রকাশ পছন্দ করেন না- সেটাই বুঝিয়ে দিলেন রোহিত শর্মা৷ ক্রিকেট সম্পর্কে বলা হয় জেন্টলম্যানস গেম- যেখানে সৌজন্য কখনই ব্যক্তিগত বা যেকোনও ধরনের আক্রোশের থেকে বড় হয় না৷ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ম্যাচের আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম এবং রোহিত শর্মা পরস্পরকে আলিঙ্গন করেন৷ ম্যাচ-পূর্ব অনুষ্ঠানে এই জুটিকে উষ্ণ আলিঙ্গন,...


Sri Lanka vs Australia: টি-২০ বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় অস্ট্রেলিয়ার! নিশাঙ্কা ঝড়ে শ্রীলঙ্কার কাছে বিশ্রী হার

পাল্লেকেলে: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) থেকে বিদায়ের মুখে অস্ট্রেলিয়া! জ়িম্বাবোয়ের পর এবার শ্রীলঙ্কার কাছে হেরে গেল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা । দুরন্ত সেঞ্চুরি করে শ্রীলঙ্কার জয়ের রাস্তা তৈরি করে দিলেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) । চলতি টি-২০ বিশ্বকাপে এটাই প্রথম সেঞ্চুরি । পাল্লেকেলেতে অস্ট্রেলিয়াকে ২ ওভার বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা । এই জয়ের ফলে সুপার এইটে জায়গা পাকা করে ফেলল শ্রীলঙ্কা । যারা এবারের টুর্নামেন্টের সহ...


Dimitri Petratos Mohun Bagan: 'লড়াই ছাড়ব না...', কেরালার বিরুদ্ধে নামার আগে গর্জন দিমির

Dimitri Petratos Mohun Bagan: দিমিত্রি পেত্রাতোস। এই নামটা মোহনবাগান সমর্থকদের কাছে আলাদা করে আর পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। ময়দানে কান পাতলেই শোনা যায়, মোহনবাগান ফুটবল ক্লাবে হোসে ব়্যামিরেজ ব্যারেটোর পর সবথেকে বেশি ভালবাসা বোধহয় এই পেত্রাতোসই পেয়েছেন। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26) শুরুর আগে কার্যত হুঙ্কার দিলেন বাগানের এই অজ়ি স্ট্রাইকার। স্পষ্ট জানিয়ে দিলেন, মোহনবাগান (Mohun Bagan Super Giant) ফুটবলাররা লড়াই করতে জানেন। বিনা লড়াই...


মাদ্রিদের আক্রমণে ছন্নছাড়া বার্সেলোনা

অ্যাটলেটিকোর আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের গোলেই বল জড়িয়ে দেন এরিক গার্সিয়া। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর বার্সেলোনা আরও চাপে পড়ে যায়।


আইএসএল ফুটবলে জয় দিয়ে অভিযান শুরু করল লাল-হলুদ ব্রিগেড

এদিন ইস্টবেঙ্গল ৩-০ গোলে হারিয়ে দিল পাহাড়ি দল নর্থ-ইস্ট ইউনাইটডকে


Indian hockey team: হকিতে 'ধামাকা' ভারতের, অভাবনীয় সাফল্য যুব বিশ্বকাপে

Indian Hockey Team: ২০২৫ যুব হকি বিশ্বকাপের আসর তামিলনাড়ুতে বসেছিল। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া দুর্দান্ত কামব্যাক করে শেষপর্যন্ত ব্রোঞ্জ পদক জয় করল। সেমিফাইনাল ম্য়াচে জার্মানির কাছে ভারত ৫-১ গোলে হেরে গিয়েছিল। এরপর ১০ ডিসেম্বর টিম ইন্ডিয়া আর্জেন্টিনার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করে। শেষপর্যন্ত ২০২১ সালের চ্যাম্পিয়ন দলকে তারা ৪-২ গোলে হারিয়ে দেয়। শেষ ১১ মিনিটের মধ্যে ভারত চারটি গোল করে। আর সেইসঙ্গে ৯ বছর পর হকি জুনিয়র বিশ্বকাপে তারা...


রঞ্জির সেমিতে এক ইনিংসেই ৮ উইকেট, আগুন বোলিংয়ে নির্বাচকদের বার্তা শামির

বাংলার গুরুত্বপূর্ণ ম্যাচে আগুন ঝরালেন মহম্মদ শামি। তাঁর চাবুক বোলিংয়ের কারণে কার্যত ম্যাচে টিকে রইল বাংলা। বড় রান করতে গিয়েও লিড পেল না জম্মু-কাশ্মীর। রঞ্জি ট্রফির সেমি-ফাইনালে বাংলা বনাম জম্মু-কাশ্মীরের ম্যাচে এক ইনিংসে একাই ৮ উইকেট শিকার করলেন বাংলার পেসার।


Cricket scorer salary: ক্রিকেট খেলায় কারা করেন স্কোর আপডেট? কত টাকা স্যালারি জানেন?

Cricket Scorer Salary: লাইভ ক্রিকেট ম্য়াচ চলাকালীন দর্শকরা হামেশাই টেলিভিশনের পর্দায় রান, উইকেট এবং বিভিন্ন ক্রিকেটারের পরিসংখ্যান চোখের নিমেষে দেখতে পান। আপাতভাবে বিষয়টা বেশ সহজ বলে মনে হলেও, গোটা প্রক্রিয়াটি কিন্তু বেশ কঠিন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা অটোমেশনের মাধ্যমে এমন কাজ রূপায়িত করা একেবারেই সম্ভব নয়। এরজন্য দরকার একজন পেশাদারের, যাঁকে আমরা 'স্কোরার' বলে চিনি। একজন স্কোরার ম্য়ানুয়াল ইনপুট থেকে গোটা বিষয়টা পরিচালনা করেন। প্রসঙ্গত,...


Indian para champion: দেশের হয়ে পদক, বাংলার এই প্রতিবন্ধী জুডো খেলোয়াড়ের জীবন যুদ্ধ হার মানায় সিনেমাকেও

Blind Judo Champion: দিব্যাং', অথবা 'ভিন্নভাবে সক্ষম' কিংবা 'বিশেষভাবে সক্ষম' এই শব্দগুলো আমরা প্রায়শই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহার করি। কিন্তু এই শব্দবন্ধগুলো ব্যবহার করার আগে একবারও ভেবে দেখেছি আসল প্রতিবন্ধী কারা? প্রশ্ন কঠিন তবে উত্তর কিন্তু সহজ। সমাজে আমরা প্রায়ই ‘প্রতিবন্ধী’ শব্দটিকে অনেকেই দুর্বলতার প্রতীক বলে মনে করি কিন্তু প্রতিদিন যারা অগণিত বাধার মুখোমুখি হচ্ছেন সেই মানুষগুলোই এই পৃথিবী সবচেয়ে শক্তিমান। কেউ হয়তো চোখে দেখতে...


Yuvraj Samra: মাত্র ১৯ বছরেই T20 বিশ্বকাপ সেঞ্চুরি! পাকিস্তানের গর্ব ধুলিস্যাৎ চিপকে, 'ভারতের' এই যুবরাজ কে?

মাত্র ১৯ বছরেই T20 বিশ্বকাপ সেঞ্চুরি! পাকিস্তানের গর্ব ধুলিস্যাৎ চিপকে, 'ভারতের' এই যুবরাজ কে?


ICC T20 WC latest update on India: বুমরাহর ইয়র্কারে পা ধরে বসে পড়লেন ইশান কিষাণ, আজ ভারতের হয়ে ওপেন করবেন কারা?

১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা নাগাদ ভারতীয় খেলোয়াড়রা নেটে নামেন। টপ অর্ডারে প্রথমে ব্যাট করতে আসেন ইশান কিষাণ। আর নেট অনুশীলনের সময়ই ইশান ছিটকে পড়েন জসপ্রীত বুমরাহর একটি ইয়র্কারে।


IND vs SL T20I series: সাইক্লোন ঝড়ে তোলপাড় শ্রীলঙ্কা, অবশেষে সাহায্যের হাত বাড়াল বিসিসিআই

India vs Sri Lanka: সাইক্লোন ঝড়ে কার্যত তছনছ হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। দেশের আর্থিক পরিকাঠামোও একেবারে ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল। বিসিসিআই (BCCI) ঘোষণা করেছে, ২০২৬ সালে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) যখন শ্রীলঙ্কা সফরে যাবে, সেইসময় একটি অতিরিক্ত টি-২০ সিরিজ খেলবে। শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্য়ান শামি সিলভা শুক্রবার (২ জানুয়ারি) এই খবরে সিলমোহর দিয়েছেন। Sri Lankan Cricketer...


ভিনিসিয়াসের জোড়া গোলে জিতল রিয়াল

লা-লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল মাদ্রিদ


Ireland vs Zimbabwe: বৃষ্টিতে ম্যাচ শুরুই হল না, অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবোয়ে

Ireland vs Zimbabwe: মঙ্গলবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) আয়ারল্যান্ড-জিম্বাবোয়ে ম্যাচ শুরু করাই সম্ভব হল না। বৃষ্টির জন্য টস পর্যন্ত সম্ভব হল না। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় অস্ট্রেলিয়ার (Australia) কপাল পুড়ল।


Mohun Bagan vs Kerala Blasters live updates: জয় দিয়ে ISL শুরু মোহনবাগানের, ২-০ গোলে পরাস্ত কেরালা

Mohun Bagan Super Giants vs Kerala Blasters FC Live Updates:গোওওললল... ১-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ম্য়াকলারেনের পা থেকে এল এই গোলটি। ১৮ গজের মধ্যে পাস বাড়ালেন দিমি পেত্রাতোস। বলটা অবশেষে শচীন সুরেশকে পরাস্ত করল। আগুনের গোলার মতো জালে জড়িয়ে গেল। মধ্যান্তরে মোহনবাগান সুপার জায়ান্ট লিড নিয়ে মাঠ ছাড়ল। দীর্ঘ প্রতীক্ষার পর শেষপর্যন্ত শুরু হয়েছে ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26)। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেরালা...


Eastern Railway news: হাওড়ায় এবার ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স, কী কী খেলার সুবিধা থাকবে?

Howrah Indoor Sports Complex: খেলাধুলোর প্রসারে পূর্ব রেলওয়ের (Eastern Railway) ভূমিকা যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার নেই। ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে ইতিমধ্যে তারা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এবার সেই তালিকায় এক নতুন উদ্যোগ সংযোজিত হল। পূর্ব রেলওয়ের (হাওড়া বিভাগ) পক্ষ থেকে হাওড়ায় একটি অত্যাধুনিক ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স চালু করা হয়েছে। এই কমপ্লেক্সটি হাওড়া রেল মিউজিয়ামের ঠিক পিছনেই অবস্থিত। পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষের...


রানের খিদে এখনও মেটেনি, রনজি সেমিতেও দুরন্ত সেঞ্চুরি সুদীপের, বড় স্কোরের লক্ষ্যে বাংলা

স্বপ্নের ফর্মে বাংলার সুদীপ কুমার ঘরামি। রনজি সেমিফাইনালেও দুর্দান্ত ইনিংস তরুণ ব্যাটারকে। অন্ধ্রের বিরুদ্ধে এক রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করেছিলেন তিনি। সেই আক্ষেপ যেন জম্মু-কাশ্মীরের বিপক্ষে উগরে দিলেন সুদীপ কুমার ঘরামি। প্রথম দিনের শেষে তিনি অপরাজিত ১৩৬ রানে, আর তাঁর দাপটেই ভর করে বড় ম্যাচে বাংলার স্কোর ২৪৯/৫। ধৈর্য ও নিখুঁত শট নির্বাচনে তিনি দলের ইনিংসের মূল শক্তি।চলতি রনজি ট্রফি সেমিফাইনাল শুরু হয়েছে রবিবার কল্যাণীতে। টসে জিতে...


Harmeet Singh USA cricketer: ভারতের হয়ে খেলেছিলেন ২ বিশ্বকাপ, গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ! সেই ভারতের বিরুদ্ধেই হিসেব মেটালেন এই ক্রিকেটার

Harmeet Singh: গত শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026)। এই টুর্নামেন্টের তৃতীয় ম্য়াচে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র (IND vs USA)। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২৯ রানে জয়লাভ করলেও আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হরমীত সিং আলাদা করে নজর কেড়েছেন। হরমীত সিং। বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের হয়ে খেললেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে রয়েছে এক গভীর সম্পর্ক। আপনারা অনেকেই জানেন না, এই হরমীত সিং...


বসন্তের প্রথম দিনেই জয়ের ফুল ফুটল মোহনবাগানে

তাঁকে মাঠে বেশ চনমনে দেখা গেল। খেলার পাঁচ মিনিটের মাথায় রবসন ও দিমিত্রি দুরন্ত ভূমিকা নিয়ে প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে তটস্থ রাখেন।


MI W vs UPW W: জলে গেল আমনজ্যোতের ইনিংস, টানা ২ ম্যাচে জয় ইউপি ওয়ারিয়র্সের

WPL 2026: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের দশম ম্য়াচ খেলতে নেমেছিল ইউপি ওয়ারিয়র্স এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্য়াচটি নব্য মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে ইউপি ওয়ারিয়র্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এই সুযোগের ফায়দা তুলে ইউপি ওয়ারিয়র্স ( UP Warriorz) ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছিল। জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। শেষপর্যন্ত ২২ রানে তারা এই ম্য়াচে হেরে যায়।...


IND U19 vs BAN U19 Vaibhav Suryavanshi catch: কঠিন সময়ে নজরকাড়া ক্যাচ, হারা ম্যাচ জেতালেন বৈভব! দেখুন ভিডিও

ICC U19 World Cup 2026: ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (India U19 Cricket Team) জয়যাত্রা অব্যাহত। শনিবার বাংলাদেশকে (India vs Bangladesh) ১৮ রানে পরাস্ত করে ভারতীয় ক্রিকেট দল। যদিও জয়ের রাস্তাটা টিম ইন্ডিয়ার কাছে একেবারেই সহজ ছিল না। বিশেষ করে বৃষ্টিপাতের পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে যখন বাংলাদেশের সামনে টার্গেট কমিয়ে দেওয়া হয়, সেই সময় টাইগারবাহিনীর সামনে জয়ের জন্য ৭০ বলে মাত্র ৭৫ রান দরকার ছিল। এমন সময় বৈভব সূর্যবংশীর (Vaibhav...


Sourav Ganguly big statement: 'ভারতকে হারানো সহজ হবে না...', পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি মহারাজের

India vs Pakistan: হাতে আর একেবারেই বেশি সময় বাকি নেই। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) এই 'মহারণ'কে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে চলছে আলোচনা। এই তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের অফ স্পিনার উসমান তারিক। আরও পড়ুন: IND vs PAK T20 Live Score: ভারত বনাম পাকিস্তান 'মহারণ', দেখতে থাকুন লাইভ ম্যাচ আপডেট...


Mustafizur Rahman controversy: কার নির্দেশে 'বাদ' মুস্তাফিজ়ুর? সামনে এল বিতর্কিত সত্য

Mustafizur Rahman: আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইতিমধ্যে বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজ়ুর রহমানকে দল থেকে রিলিজ় করে দিয়েছে। তবে এই সিদ্ধান্তটি একেবারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) ছিল না। আর না আইপিএল গভর্নিং কাউন্সিলের থেকে কোনও পরামর্শ গ্রহণ করা হয়েছিল। প্রসঙ্গত, মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল টুর্নামেন্ট থেকে রিলিজ় করে দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, আগামী মাসে আয়োজিত ২০২৬ টি-২০...


Virat Kohli news: বিরাট কোহলি সমর্থকদের জন্য সুখবর, না জানলে হাত কামড়াবেন

Virat Kohli: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) বিরাট কোহলি ইতিমধ্যে দিল্লি ক্রিকেট দলের হয়ে ২ ম্য়াচ খেলেছেন। এই দুটো ম্য়াচে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। সেকারণে কোহলি সমর্থকরা আপাতত উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নামবেন। নববর্ষের কারণে কিং কোহলি আপাতত ছুটিতে রয়েছেন। তবে নতুন বছরে পা রাখার আগে, কোহলি তাঁর সমর্থকদের 'বিরাট' উপহার দিলেন। খুব শীঘ্রই তাঁকে আবার ক্রিকেট...


Gautam Gambhir: একসঙ্গে তিন ভূমিকায় গৌতম গম্ভীরকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে এক আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি!

নয়াদিল্লি: বর্তমানে সূর্যকুমার যাদবদের বিশ্বচ্যাম্পিয়ন করার লক্ষ্যে ব্রত গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে বিশ্বকাপের মাঝেই বড় খবর সামনে এল। সাফল্যের লক্ষ্যে এক আইপিএল (IPL 2026) ফ্র্যাঞ্চাইজি গুরু গম্ভীরকে দলের দায়িত্ব দিতে আগ্রহী। তবে কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ি তাঁকে নিজেদের ডাগ আউটে চায়? আইপিএল ২০২৪-এ মেন্টর গম্ভীরের তত্ত্বাবধানে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল কলকাত নাইট রাইডার্স। তবে ভারতীয় দলের তরফে ডাক পাওয়ায় কেকেআর দায়িত্ব ছেড়ে জাতীয় দলের...


টি-২০ বিশ্বকাপ ২০২৬: এই রেকর্ডগুলি যে কারও পক্ষেই ভাঙা অত্যন্ত কঠিন

2026 ICC Men's T20 World Cup: ভারত ও শ্রীলঙ্কার (Sri Lanka) মাটিতে চলছে টি-২০ বিশ্বকাপ। এই টূুর্নামেন্টে দুর্দান্ত লড়াই দেখা যাচ্ছে। কিন্তু এমন কিছু রেকর্ড আছে, যা ভেঙে দেওয়া অত্যন্ত কঠিন।


East Bengal FC news update: 'অস্কারকে অস্কার দিয়ে বাড়ি পাঠানো উচিত...', ইস্টবেঙ্গলের খেলা দেখে ক্ষুব্ধ রহিম নবি

East Bengal FC: গত আইএসএল মরশুমের শুরুতেই কার্লেস কুয়াদ্রাত যখন দায়িত্ব ছেড়েছিলেন, তখন ইস্টবেঙ্গলের অবস্থা একেবারেই ভাল ছিল না। প্রথম তিনটে ম্য়াচে হারের হ্য়াটট্রিক করে লজ্জায় মুখ ঢাকতে হয়েছিল। এরপর অস্কার ব্রুজ়োঁর (Oscar Bruzon) হাতে দায়িত্ব তুলে দেয় লাল-হলুদ ব্রিগেড। আশা ছিল, এবার হয়ত তারা সাফল্যের মুখ দেখতে পাবে। কিন্তু, তা সত্ত্বেও ভাগ্যের চাকা খুব একটা বদলায়নি। ইস্টবেঙ্গলের দায়িত্ব অস্কার গ্রহণ করা আজ পর্যন্ত একটাও খেতাব জিততে পারেনি দল।...


Steve Smith: আইপিএলে unsold, আজ পিএসএলে ইতিহাসের সবচেয়ে দামি স্মিথ! এত টাকা কখনও পাননি ভারতে

Steve Smith: গতবছর আইপিএল নিলামে ছিলেন 'আনসোল্ড'। কিন্তু পাকিস্তান সুপার লিগ তাঁকে রাজার মতো স্বাগত জানাল। ঐতিহাসিক অঙ্কেই অজি সুপারস্টার খেলবেন শত্রুদেশে...


কোন যানবাহন চলবে, কোনটা চলবে না

কোন যানবাহন চলবে, কোনটা চলবে না, এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান, বাংলাদেশে ৪২ শতাংশ বৈধ আগ্নেয়াস্ত্র জমা পড়েনি, ভোটের আগে ব্যাংক থেকে টাকা তোলা বেড়েছে ...বিশ্বের নানান খবর এখানে।


ভারত-পাক ম্যাচ, কলম্বো এখন ফেভারিট ডেস্টিনেশন, বেড়েছে ফ্লাইট-হোটেলের দাম! ট্যুরের খরচ জানুন

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে৷ অনেক নাটকীয়তার পর পাকিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি খেলতে আসে। ১৫ ফেব্রুয়ারি হবে ম্যাচটি। ম্যাচটি হবে শ্রীলঙ্কার রাজধানীর কলম্বো-তে৷ এর ফলে হঠাৎ করে ভারতীয়দের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে শ্রীলঙ্কার রাজধানী। হাজার হাজার ক্রিকেট ভক্ত ভারত থেকে কলম্বো যাওয়ার জন্য ফ্লাইট টিকিট বুক করতে শুরু করেছেন। পরিস্থিতি এমন যে দিল্লি এবং মুম্বই থেকে কলম্বো যাওয়ার বিমানের টিকিট এখন পাঁচ গুণ বেশি দামী হয়ে উঠেছে, এবং এক রাতের হোটেলের ভাড়াও এক লক্ষ টাকারও বেশি বেড়েছে! ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই, কলম্বোতে ফ্লাইট বুকিংয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ১১ ফেব্রুয়ারি সকালে একটি ওয়েবসাইটে চেক করলে দেখা যায়, ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দিল্লি-কলম্বো ডিরেক্ট ফ্লাইটের ভাড়া দেখানো হয়েছে ৮২,৮৫৬ কোটি এবং এয়ার ইন্ডিয়ায় ভাড়া ১,০৭,৫৯০ টাকা হয়েছে। তবে, এক স্টপেজে যাওয়া যাত্রীদের জন্য ভাড়া প্রায় ১৬,০০০ থেকে ২০,০০০ টাকা হয়ে গিয়েছে। সাধারণ দিনে, ডিরেক্ট ফ্লাইটের ভাড়া ২০,০০০ থেকে ৩০,০০০ এর মধ্যে। ১৪ ফেব্রুয়ারি মুম্বই থেকে কলম্বো যাওয়ার ডিরেক্ট ফ্লাইটের ভাড়া দেখানো হয়েছে ৪৬,১৬৮ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা কেবল বিমানের ভাড়াই আকাশছোঁয়া নয়, হোটেলের দামও বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে। ১৪ বা ১৫ ফেব্রুয়ারি যদি আপনাকে কলম্বোতে থাকতে হয়, তাহলে ৩, ৪ বা ৫ তারা হোটেলের মতো বড় হোটেলগুলিতে এক রাতের ভাড়া ১.১৪ লক্ষ টাকায় পৌঁছেছে। সাধারণ দিনে, কলম্বোর ৫ তারকা হোটেলের ভাড়া প্রায় ৪০ হাজার টাকা। তবে ছোট হোটেল এবং গেস্ট হাউসে আপনি ২ থেকে ৩ হাজার টাকায় একটি রুম পেতে পারেন।


AUS vs ZIM: অস্ট্রেলিয়াকে বিরাট ধাক্কা দিল জ়িম্বাবোয়ে, টি-২০ বিশ্বকাপে হারের পর কী বললেন ট্র্যাভিস হেড?

কলম্বো: চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) সবচেয়ে বড় অঘটন দেখা গেল শুক্রবার। কলম্বোয় জ়িম্বাবোয়ে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে দিয়েছে। ১৯ বছর আগে, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জ়িম্বাবোয়ে। ফের টি-২০ বিশ্বকাপে জ়িম্বাবোয়ের কাছে হারের পর হতাশ অস্ট্রেলীয় অধিনায়ক ট্র্যাভিস হেড। মিচেল মার্শের অনুপস্থিতিতে বাঁহাতি ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন। হেড হারের পর জানালেন, দল কী কী ভুল করেছে। পাশাপাশি জ়িম্বাবোয়ের...


চিন্নাস্বামীতেই খেলতে পারবে বিরাট কোহলির বেঙ্গালুরু

আরসিবি সমর্থকদের সুসংবাদ জানিয়ে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানান, ‘বেঙ্গালুরু ও কর্নাটকের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর।


অস্ট্রেলিয়াকে হারিয়ে অনন্য নজির গড়ল জিম্বাবোয়ে

জিম্বাবোয়ে নির্দিষ্ট ওভারে মাত্র দুটো উইকেট হারিয়েছিল এবং তাদের স্কোরবোর্ডে শোভা পেয়েছিল ১৬৯ রান। ব্রায়ান বেনেট ৫৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন।


Sports news live: শ্রীলঙ্কা ক্রিকেটে খুব খারাপ খবর, চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারবেন না তারকা ক্রিকেটার

Sports News Live Updates: শ্রীলঙ্কা ২০২৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। শ্রীলঙ্কা ক্রিকেট দল আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ওমানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। তবে, এই ম্য়াচে খেলতে নামার আগে একটি দুঃসংবাদ লঙ্কা ব্রিগেডে কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। সূত্রের খবর, শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারঙ্গা চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড...


Abhigyan Kundu double century: ভারত পেল ১৭ বছরের নয়া 'ক্রিস গেইল', নিলামের আগেই হাঁকালেন 'তাণ্ডব' ডবল সেঞ্চুরি

Abhigyan Kundu: ২০২৬ আইপিএল নিলামের ঠিক আগে ভারতের ১৭ বছর বয়সি এক ব্যাটার ধামাকাদার পারফরম্য়ান্সের দৌলতে সকলের হৃদয় জয় করলেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U19 Asia Cup 2025) ভারত এবং মালয়েশিয়ার মধ্যে আপাতত লড়াই চলছে। এই ম্য়াচে অভিজ্ঞান কুণ্ডু একের পর এক বিশাল ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিলেন, বড় ম্য়াচের জন্য তিনি একেবারে প্রস্তুত। ২০২৬ আইপিএল নিলামের আগে এই ইনিংস অভিজ্ঞানকে (Abhigyan Kundu Double Century) যে যথেষ্ট মাইলেজ দেবে, তা বলা যেতেই পারে। বেশ...


বিশ্বকাপে চোট পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার, এবার আহত বড় ব্যাটার

বিশ্বকাপে যেন চোট সমস্যায় জর্জরিত ভারতীয় ক্রিকেট টিম। এবার প্র্যাকটিসের সময় আহত হলেন ব্যাটার ঈশান কিষাণ। কাল বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন সূর্যরা।


India vs New Zealand 1st T20I live streaming: ফ্রিতে কোথায়-কীভাবে দেখবেন প্রথম টি-২০ ম্যাচ? জেনে নিন লাইভ স্ট্রিমিংয়ের হাল-হকিকত

India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর, এবার দুই দলের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। ওয়ানডে সিরিজে নিউজিল্য়ান্ড ২-১ ব্যবধানে জয়লাভ করেছিল। এই পরিস্থিতিতে সূর্যকুমার যাদবের (suryakumar Yadav) দল টি-২০ সিরিজে হারের হিসেব সুদে-আসলে মেটাতে চাইবে। টি-২০ সিরিজের প্রথম ম্য়াচটি নাগপুরে আয়োজন করা হচ্ছে। তাহলে, চলুন জেনে নেওয়া যাক, এই ম্য়াচটি আপনারা কখন, কোথায় এবং ফ্রি'তে কীভাবে লাইভ দেখতে পাবেন। আরও...


Australia Cricket Team: ২৬ বিশ্বকাপের স্বপ্ন অধরাই থাকবে অস্ট্রেলিয়ার! কোন অঙ্কে উঠতে পারে সুপার এইটে?

Australia Cricket Team: গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) মোট ৩ ম্য়াচ খেলা হয়েছিল। প্রথম ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে আফগানিস্তান ৫ উইকেটে জয়লাভ করে। এরপর ইংল্যান্ড ইটালিকে ২৪ রানে হারিয়ে দেয়। এরপর অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শ্রীলঙ্কা শেষপর্যন্ত হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। আর সেইসঙ্গে পয়েন্ট টেবিলে বড়সড় 'অঘটন' দেখা যায়। আরও পড়ুন: IND vs PAK T20 World Cup...


Ranji Trophy: রঞ্জির সেমিতে নামার আগে আত্মবিশ্বাসী বাংলা

সেমিফাইনালে নামার আগে বাংলার কোচ বলে দিলেন, 'রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলে দেশের চারটে সেরা দল। সব দলই সেরা। এই পর্যায়ে ক্রিকেটীয় স্কিলের চেয়ে মানসিক দৃঢ়তা জরুরি। আমাদের দলের প্রতিটি ক্রিকেটার মানসিকভাবে ইতিবাচক। এই পাঁচ দিন সেরাটা দিতে হবে।'


Top 10 tournaments in 2026: ২০২৬ সালে কবে-কোন টুর্নামেন্ট আয়োজন করা হবে? জেনে নিন এখনই

Sports Events 2026 Calendar: ২০২৫ সালটা খেলাধুলোর জন্য স্মরণীয় হয়ে থাকবে। চলতি বছর বেশ কয়েকটি দল ইচিহাস গড়ে খেতাব জয় করেছে। ২০২৫ সালের শুরুতেই ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল। পাশাপাশি এই বছর RCB-ও প্রথমবার আইপিএল খেতাব জয় করেছে। পাশাপাশি এই বছর আবার ভারতীয় মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে। ফাইনাল ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছিল। ২০২৬ সালেও একাধিক টুর্নামেন্ট গোটা বিশ্বজুড়ে আয়োজন করা হবে। আসুন, তেমনই ১০...


Lionel Messi India tour income: মাত্র ৩ দিনের ভারত সফর, কত টাকা ঢুকল মেসির পকেটে? ফেল করবে লক্ষ্মীর ভাণ্ডারও

Lionel Messi: ইতিমধ্যে ভারত থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার ফুটবল নক্ষত্র লিওনেল মেসি। কিন্তু, এখনও পর্যন্ত তাঁকে নিয়ে বিতর্ক অব্যাহত। এই ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta) গ্রেফতার হওয়ার পর সামনে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। শরীর স্পর্শ থেকে গলাগলি করা, কোনওটাই নাকি পছন্দ হয়নি লিওনেল মেসির। সেকারণে নির্দিষ্ট সময়ের আগেই তিনি যুবভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে বেরিয়ে যান। ইতিমধ্যে SIT-র একটি বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতের এই ৩ দিনের...


T20 World Cup 2026: ১৭ বছরে প্রথমবার, সুপার ৮-এ পৌঁছাতেই পারল না অস্ট্রেলিয়া, অসাধারণ কামব্যাক জিম্বাবোয়ের

গ্রুপ স্টেজেই ছিটকে গেল অস্ট্রেলিয়া। আজ পাল্লেকেলিতে জিম্বাবোয়ে-আয়ারল্যান্ডের ম্যাচ ভেস্তে যেতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার দৌড়। শ্রীলঙ্কার পাশাপাশি গ্রুপ বি থেকে সুপার ৮-এ উঠে গেল জিম্বাবোয়ে। এর পাশাপাশি এটাও নিশ্চিত হয়ে যায় যে- অস্ট্রেলিয়া ছাড়াও আয়ারল্যান্ড ও ওমানের এই টুর্নামেন্টে আর অগ্রগতির কোনও সম্ভাবনা নেই। গত ১৭ বছরে এই প্রথমবার সুপার ৮ স্টেজে পৌঁছাতে পারল না ২০২১-এর বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথম তিনটির মধ্যে দুটি ম্যাচে হেরে যাওয়ার...


Bangladesh cricket latest news: 'বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হল...', বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তে হতাশ সম্বরণ

Bangladesh Cricket Latest News: বিগত কয়েক সপ্তাহ ধরেই আইসিসি-র কাছে বাংলাদেশ বোর্ড আর্জি জানাচ্ছিল, ভারতে থেকে তাদের বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) যেন শ্রীলঙ্কায় শিফট করা হয়। কিন্তু, সেই আর্জিতে কর্ণপাত করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এমনকী, এই ব্যাপারে ভোটাভুটিও করা হয়েছিল। সেখানে পাকিস্তান ছাড়া আর কোনও দেশই বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। এমনকী, শ্রীলঙ্কাও না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে...


Indian cricket controversy: 'দোষ শুধু একা ভারতেরই...' কেন আচমকা তির ছুঁড়লেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার?

Kevin Pietersen Statement: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (Melbourne Cricket Ground) নাম ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা হয়েছে গিয়েছে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (Australia vs England) চতুর্থ অ্যাশেজ টেস্ট ম্য়াচটি (Ashes Series 2025-26) মাত্র ২ দিনের মধ্যেই শেষ হয়ে গেল। মেলবোর্ন টেস্টে ইংল্যান্ড ৪ উইকেটে জয়লাভ করেছে। তবে ম্য়াচের চার ইনিংসে কোনও দলই ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারেনি। টেস্ট ক্রিকেট ইতিহাসে বলের বিচারে এটাই সংক্ষিপ্ততম ম্য়াচ হিসেবে দাখিল...


Hardik Pandya: 'আমি নই, দেশ সবার আগে...', ১৪০ কোটি দেশবাসীর হৃদয় জিতলেন হার্দিক

Hardik Pandya: চোটের কারণে খেলোয়াড়রা মাঝেমধ্যেই দলের বাইরে বেরিয়ে যান। কিন্তু, কামব্যাক যদি ধামাকাদার হয়, তাহলে নিঃসন্দেহে সেই যন্ত্রণা ভুলে থাকা যায়। এই কথার সবথেকে বড় দৃষ্টান্ত হলেন হার্দিক পান্ডিয়া। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে আয়োজিত প্রথম টি-২০ ম্য়াচে হার্দিক পান্ডিয়া কামব্যাক করেছেন। এশিয়া কাপে চোট পাওয়ার পর প্রায় ২ মাস তিনি ক্রিকেট ময়দানের বাইরে ছিলেন। হার্দিক তাঁর কামব্যাক ম্য়াচে কার্যত তাণ্ডব চালালেন। অলরাউন্ড...


SA vs NZ highlights: দুরন্ত মারক্রাম-জানসেন, একপেশে ম্যাচে নিউজ়িল্যান্ডকে হেলায় হারাল দক্ষিণ আফ্রিকা

আমদাবাদ: দুই দলই শক্তিশালী। খেতাব জয়ের অন্যতম দাবিদার। টি-২০ বিশ্বকাপে ২৪তম লিগ ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজ়িল্যান্ড। মনে করা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে ম্যাচে। দেখা গেল অন্য ছবি। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছে শনিবার। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়লাভ করে টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি আফ্রিকার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা পঞ্চম...


প্রয়াত BCCI-র প্রাক্তন সভাপতি, শোকে ডুবল ভারতীয় ক্রিকেট! শ্রদ্ধাজ্ঞাপন জয় শাহের

IS Bindra: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা রবিবার (২৫ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ৮৪ বছর বয়সে তিনি পাড়ি দিলেন চিরনিদ্রার দেশে। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ান জয় শাহ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘণ পোস্টও করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটে বিন্দ্রার অবদান অনস্বীকার্য। আরও পড়ুন: Bengal...