ক্রীড়া

Trending:


Khalid Jamil on India football team: ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচই ভারতীয় ফুটবলের 'টার্নিং পয়েন্ট', বললেন খালিদ জামিল

Indian Football Team: ভারতীয় ফুটবলের সামনে অপেক্ষা করছে এক ঐতিহাসিক সময়। ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পরপর ম্যাচ খেলার সুযোগকে ভারতীয় ফুটবলের ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন জাতীয় দলের কোচ খালিদ জামিল (Khalid Jamil)। বুধবার PTI-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তাঁর মতে, এই ম্যাচগুলিকে ইতিবাচকভাবে নিয়ে এগিয়ে যেতে হবে ভারতকে। প্রথমবার ব্রাজিলের মুখোমুখি ভারত আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের...


BCCI-এর বড় পদক্ষেপ! বয়স জালিয়াতির অভিযোগে একসঙ্গে ৬৫ ক্রিকেটার নির্বাসিত, তালিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ীও

Indian Cricket: ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতির বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হল। বয়স সংক্রান্ত নথিতে অসঙ্গতির অভিযোগে একসঙ্গে ৬৫ জন ক্রিকেটারের বিরুদ্ধে নির্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর প্রি-সিজন ডকুমেন্টেশন ড্রাইভে একাধিক ক্রিকেটারের বয়স সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। সেই তদন্তেই সামনে আসে একাধিক নথিগত অসঙ্গতি। তালিকায় রয়েছেন ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রবিকুমারও। CAB-এর নথি...


Mohun Bagan Super Giant: ঘরের ছেলে ফিরল ঘরে, রবসন রবিনহোকে নিয়ে এবার তুলকালাম খবর!

Robson Robinho: ফুটবলে সময় এবং পরিস্থিতি যে একজন ফুটবলারের ভাগ্য কতটা বদলে দিতে পারে, রবসন রবিনহোর কেরিয়ার তার বড় উদাহরণ। রবসন আজ়েভেদো দা সিলভা নামে পরিচিত এই ব্রাজিলীয় ফরোয়ার্ড মাত্র ১৯ বছর বয়সে পেশাদার ফুটবলে পা রাখেন। ২০১৭ সালে রিশার্লিসন ফ্লুমিনেন্স ছেড়ে ওয়াটফোর্ডে যোগ দেওয়ার পর তাঁকে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি রবসন। একের পর এক ক্লাবে ধারে খেলতে খেলতে শেষ পর্যন্ত তাঁর ঠিকানা হয় বাংলাদেশের...


Indian cricket squad vs AFG: রশিদদের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা ভারতের, কোন শর্তে দলে রয়েছেন বুমরা সহ ৩?

Team India: ১৩ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর ও ১৭ সেপ্টেম্বর - এই ৩ দিনে হবে ম্যাচ। ৩টি ম্যাচই খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আফগানিস্তান দলের বিরুদ্ধে ভারতের এই সিরিজ আসলে ভারতে খেলা হলেও শ্রেয়সরা খেলবেন অ্যাওয়ে দল হিসেবে, যা একপ্রকার অনন্য।


আজ জিতলেই ভারতের সেমিফাইনালের টিকিট পাকা! এশিয়া কাপে টিম ইন্ডিয়ার ম্যাচ কখন

কলকাতা : মহিলাদের এশিয়া কাপ ২০২৬ (Women’s Asia Cup 2026)-এর ৭ম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও হংকং। ভারতীয় দলের এটি দ্বিতীয় ম্যাচ।প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। জেনে নিন আজকের ম্যাচটি কোথায় ও ক’টা থেকে শুরু হবে, কোথায় দেখা যাবে এই ম্যাচের সরাসরি সম্প্রচার-আজ জিতলেই ভারতের সেমিফাইনাল খেলা নিশ্চিত-ভারত ও হংকং রয়েছে ‘গ্রুপ এ’-তে। হংকং তাদের আগের ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরে গিয়েছিল; ১২১ রান তাড়া করতে...


ডিএনএ টেস্টে তৈরি হবে অলিম্পিক চ্যাম্পিয়ন! বিজ্ঞানের হাত ধরে ভারতের খেলার জগতে জিন বিপ্লব

DNA testing for athletes: প্রযুক্তিটি ভারতের জন্য নতুন হতে পারে, তবে বিশ্বের অনেক দেশ ডিএনএ টেস্টের মাধ্যমে খেলোয়াড়দের চ্যাম্পিয়ন বানিয়ে আসছে। এর আগে চিন এবং উজবেকিস্তান এই ধরনের পরীক্ষা চালিয়েছে। চীন তো তাদের ক্রীড়া জগতে জেনেটিক এবং ডিএনএ সিকোয়েন্সিং যুক্ত করে একটি বৈজ্ঞানিক বিপ্লব এনেছে।


ছেলেটা পারে বটে, ৪,৪,৪,৪,৪,৪,৪,৬,৬,৬,৬,৬,৬,৬ মেরে দলীপে নজির, বৈভবের রেকর্ডের দিনে ছোঁয়া হল না...

বৈভবের ব্যাটে ফের কামাল দলীপ ট্রফিতে এল ৭ টি চার, ৭ টি ছক্কা দিয়ে সাজানো ৯২ রানের ইনিংস, সেমিফাইনালে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস৷ ১৯৮৮ সালে ১৫ বছর ২৩০ দিন বয়সে রনজি ট্রফির একটি ম্যাচে সচিন তেন্ডুলকার তাঁর প্রথম সেঞ্চুরিটি করেছিলেন। তবে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ভারতীয় খেলোয়াড়ের রেকর্ডটি ধ্রুব পান্ডোভের দখলে; তিনি ১৯৮৮ সালে মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সে প্রথম-শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হতে পারতেন। বর্তমানে এই রেকর্ডটি সচিন তেন্ডুলকরের দখলে রয়েছে। Vaibhav Sooryavanshi Half Century: বৈভব সূর্যবংশীর ব্যাটে বড় ধামাকা৷ দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালের ম্যাচে রান পাননি বস বেবি৷ তবে সেমিফাইনালে ফের রান এল তাঁর ব্যাট থেকে৷ একদিন আগেই অধিনায়কত্বে তৎপরতার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে মন কেড়েছিল ১৫-র কিশোর৷ এবার সোমবার ক্রিকেট ফ্যানরা নজর রেখেছিল যে বৈভব এবার ব্যাটে কী করে? সেখানে দ্রুত পঞ্চাশ করে ফর্মে ফেরার ইঙ্গিত দিল৷ Photo Courtesy – X Account Video Grab ৪২ বলে নিজের ৫০ রান করে নেয় বৈভব৷ এদিনের অর্ধশতরানের ইনিংস সাজানো পাঁচটা চার ও তিনটি ছক্কা দিয়ে৷ তরুণ ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী আরও একটি বিরল কৃতিত্ব অর্জন করেছেন। অত্যন্ত কম বয়সে ঘরোয়া ক্রিকেটে সাড়া জাগানোর পাশাপাশি তিনি দলীপ ট্রফির ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সে অর্ধশতক হাঁকিয়ে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছেন। এর পাশাপাশি তিনি ৮০ রানও করে নেন ঝড়ের গতিতে৷ ছটা চার এবং ছটা ছক্কা মেরে নিজের হাতের সুখ করে নেন৷ বৈভব সূর্যবংশী ব্যাটে ঝড় তুলে ইতিমধ্যেই পুরো ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছে। দুলীপ ট্রফির (Duleep Trophy) আগের ম্যাচে বল হাতেও কামাল করেছিল ১৫ বছরের বিস্ময় বালক। এবার সেমিফাইনাল ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বৈভব যা করল, তার জন্য আবারও চতুর্দিক থেকে তাঁর প্রশংসার জোয়ার বইছে। অধিনায়ক হিসেবে বৈভব প্রথম রিভিউ (Review) নেওয়ার আগে বোলার ও উইকেটকিপারের সঙ্গে আলোচনা করে। এর পর নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ৩ সেকেন্ড আগে রিভিউ নেওয়ার নির্দেশ দেয়। তাঁর এই সিদ্ধান্ত নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হচ্ছে। দলীপ ট্রফি ২০২৬-এর দুটি সেমিফাইনাল ম্যাচই আজ থেকে শুরু হয়েছে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ইস্ট জোন (East Zone) ও সেন্ট্রাল জোনের (Central Zone) মধ্যে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইস্ট জোন। ইস্ট জোনের মূল অধিনায়ক ঈশান কিষাণ চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হলে প্রথম দিনেই দলের অধিনায়কত্বের ভার পড়ে বৈভব সূর্যবংশীর কাঁধে। উল্লেখ্য, বৈভবকে এই টুর্নামেন্টের জন্য ইস্ট জোন দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। মুকেশ কুমারের করা ৪০তম ওভারের দ্বিতীয় বল অফ স্টাম্প লাইনে ছিল, যা সেন্ট্রাল জোনের ব্যাটার আরিয়ান জুয়ালকে পরাস্ত করে। ঈশান কিষাণের জায়গায় উইকেটের পেছনে দাঁড়ানো কুমার কুশাগ্ৰ ক্যাচ ধরে জোরালো আবেদন জানালেও অন-ফিল্ড আম্পায়ার আউট দিতে অস্বীকার করেন। স্লিপে দাঁড়ানো ভারপ্রাপ্ত অধিনায়ক বৈভব সূর্যবংশী নিশ্চিত ছিলেন যে বল ব্যাটে লেগেছে, তবুও তাড়াহুড়ো না করে তিনি দ্রুত বোলার ও উইকেটরক্ষকের সঙ্গে আলোচনা করে নেন। আম্পায়ার সিদ্ধান্ত পর্যালোচনা (DRS) নেওয়ার সময়সীমা শেষ হতে যখন মাত্র ৩ সেকেন্ড বাকি, ঠিক তখনই বৈভব রিভিউয়ের সংকেত দেন।


মেসির জন্য থেমে গেল বোকা জুনিয়র্সের খেলা! ম্যাচ থামিয়ে মিনিট খানেকের করতালি, মাঠে স্মরণ ‘রাজপুত্র’-কে

মেসির অবসর ঘোষণার পর সতীর্থ থেকে শুরু করে গোটা ফুটবল বিশ্ব তাঁকে শ্রদ্ধা জানিয়েছে। আর্জেন্টিনার ফুটবলে তাঁর জায়গাটা কতটা আলাদা, AFA-র এই অভিনব উদ্যোগই তার প্রমাণ। মাঠে ৯০ মিনিট ফুটবল চলবে, কিন্তু ১০ মিনিট পরে মিনিট খানেকের জন্য থেমে যাবে সব কিছু— শুধু মেসির জন্য।


ক্রিকেটে প্রথম বার জাপানের মুখোমুখি ভারত, এশিয়ান গেমসের আগে ঐতিহাসিক টি-টোয়েন্টিতে শুরু নতুন অধ্যায়

ক্রিকেটের ইতিহাসে নতুন পালক। এ বার জাপানের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের


Shaik Rasheed: কোহলির কভার ড্রাইভ, রোহিতের পুল! চেনেন, ভারতের এই ২১ বছরের শেখ রশিদকে?

Shaik Rasheed: বিরাট কোহলির কভার ড্রাইভ, রোহিত শর্মার পুল শট এবং জো রুটের ব্যাটিংয়ের মতো পরিস্থিতি অনুযায়ী ইনিংস গড়ে তোলার ক্ষমতা—এই তিন বৈশিষ্ট্যের ছাপ পাওয়া যাচ্ছে ২১ বছরের শেখ রশিদের ব্যাটিংয়ে। অন্ধ্রপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই তরুণ ব্যাটারকে ইতিমধ্যেই ভবিষ্যতের ভারতীয় টেস্ট দলের সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে। বর্তমানে দলীপ ট্রফিতে (Duleep Trophy 2026) দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন তিনি। রুটই আদর্শ, জার্সি নম্বরও ৬৬ শেখ রশিদের...


Harmanpreet Kaur: থাইল্যান্ডকে উড়িয়ে হুঙ্কার হরমনপ্রীতের, কড়া হুঁশিয়ারিতে তুলকালাম ক্রিকেট বিশ্ব!

Harmanpreet Kaur: এশিয়া কাপে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। থাইল্যান্ডকে (India vs Thailand) ৯৪ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তির জানান দিল হরমনপ্রীত কৌরের দল। ব্যাটিংয়ে কিছুটা ছন্দপতন হলেও বোলারদের দুরন্ত পারফরম্যান্সে ম্যাচ একেবারেই একপেশে হয়ে যায়। ভারতের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৫ রানেই অলআউট হয়ে যায় থাইল্যান্ড। শুরুটা করেছিলেন শেফালি টস জিতে প্রথমে ব্যাট করার...


East Bengal FC new footballer: ইস্টবেঙ্গলে যোগ দিলেন বাঘা স্ট্রাইকার, এবার শুধু বইবে গোলের বন্যা!

Ake Loba: আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে বড়সড় সই করল East Bengal FC। আইভরি কোস্টের ফরোয়ার্ড আকে লোবাকে দলে নেওয়ার কথা মঙ্গলবার সরকারি ভাবে ঘোষণা করেছে লাল-হলুদ ক্লাব। ২৮ বছর বয়সি এই সেন্টার-ফরোয়ার্ডের আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবলে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। একাধিক দেশের ফুটবল খেলার অভিজ্ঞতা নিজের দেশ আইভরি কোস্টে সিনিয়র ফুটবলে পথচলা শুরু করেছিলেন লোবা। এরপর ধীরে ধীরে বিদেশের ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। আইভরি কোস্ট, মেক্সিকো এবং আমেরিকার...


Kolkata: শহরের বুকে বয়সভিত্তিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, কোর্ট মাতালেন আমলা-মন্ত্রীরাও

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: South Calcutta Badminton Association-এর ৫ দিন ব্যাপী চ্যাম্পিয়নশিপ শেষ হল সোমবার। অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নিলেন মোট ৩৭৯ জন প্রতিযোগী। সোমবার শেষ হল South Calcutta Badminton Association-এর উদ্যোগে আয়োজিত জুনিয়র স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। West Bengal Badminton Association-এর সঙ্গে যৌথভাবে আয়োজিত ৫ দিন ব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিনে ছিল একগুচ্ছ চমক। অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে...


সেহওয়াগ-দ্রাবিড়ের ছেলের সঙ্গে ক্রিকেট খেলত ছেলেটা, ৩-৩টা বার্থ সার্টিফিকেট, ২ বছরের নির্বাসন

মুম্বই: আর সহ্য নয় বয়স নিয়ে জালিয়াতি৷ ধরা পড়লেই কড়া শাস্তি- শুধু কথার কথা নয়, এবারে একেবারে করে দেখাল বিসিসিআই৷ একটি জালিয়াতির ঘটনায় বিসিসিআই (BCCI) ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার রোহিত যাদবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে। বাংলার এই লেগ-স্পিনারের বিরুদ্ধে বয়স সংক্রান্ত ভুল তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, বিষয়টি বেশ অবাক করার মতো যে মাত্র কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ঘরের মাঠে আয়োজিত ওয়ানডে ও মাল্টি-ডে ম্যাচের জন্য...


Surajit Sengupta: সত্তরের দশকের প্রখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর ৭৫ তম জন্মদিনে সুরে সুরে স্মৃতি রোমন্থন

ABP Ananda LIVE: সাতের দশকের শুরুতে কলকাতা ময়দানে আবির্ভাব। তাঁর পায়ের জাদুতে মোহিত ছিলেন লাল-হলুদ সমর্থকরা। আজ তিনি নেই, তবে, তাঁর স্মৃতি অনুরাগীদের মনে এখনও সমান উজ্জ্বল। সত্তরের দশকের প্রখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর ৭৫ তম জন্মদিনে। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন ছেলে স্নিগ্ধদেব সেনগুপ্ত। যেখানে ছিলেন সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। সঙ্গীতশিল্পী ও প্রয়াত ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর ছেলে স্নিগ্ধদেব সেনগুপ্ত বলেন, "সুরজিৎ সেনগুপ্ত ৭৫ বছর পূর্ণ করলেন, হয়তো এই জন্মদিন তার প্রিয় ক্লাব গুলি অন্যভাবে পালন করবে। তার শৈশবের বিদ্যালয়ের প্রাক্তনীদের সংগঠন তাঁর ছবিতে মাল্য দান করে ও স্মারক তুলে দেয়। কিন্তু শিল্পী সুরজিৎ এর ফুটবল শিল্প ছাড়াও সাংস্কৃতিক শিল্পের যে উৎকর্ষতা ছিল পুত্র স্নিগ্ধ দেব আজকের অনুষ্ঠান সেই উৎকর্ষকেই সম্মান জানানোর উদ্দেশ্য এই অনুষ্ঠান।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭০ দশকে সুরজিৎ সেনগুপ্তর সঙ্গী ফুটবলার, ক্লাবের প্রতিনিধি থেকে বিশিষ্ট সুরকার ও গীতিকাররা, এছাড়াও ছিলেন প্রয়াত ফুটবলারের অসংখ্য গুণমুগ্ধ।


US Open 2026: প্রথম রাউন্ডেই বড় অঘটন, নোভাক জকোভিচকে হারিয়ে চমক মারিয়ানো নাভোনের

US Open 2026: ইউএস ওপেন ২০২৬-এর শুরুতেই বড় অঘটন। টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন টেনিসের অন্যতম কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের স্বপ্ন নিয়ে কোর্টে নামা সার্বিয়ান তারকাকে হারিয়ে কেরিয়ারের অন্যতম সেরা জয় তুলে নিলেন আর্জেন্টিনার মারিয়ানো নাভোনে। পাঁচ সেটের লড়াইয়ে জকোভিচকে হারালেন নাভোনে প্রথম রাউন্ডের রুদ্ধশ্বাস ম্যাচে জকোভিচকে ৭-৬, ৫-৭, ৬-৪, ২-৬, ৬-১ গেমে হারিয়েছেন নাভোনে। শুরু থেকেই দু'জনের...


Mehrajuddin Wadoo: মহমেডানের দায়িত্ব ছাড়তেই বড় চমক, ভারতের অনূর্ধ্ব-১৭ দলের নতুন কোচ মেহরাজ

Indian Football Team: ভারতীয় ফুটবলে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াডু (Mehrajuddin Wadoo)। বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়েছে, তাঁকে ভারতের অনূর্ধ্ব-১৭ পুরুষ জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। ৪২ বছর বয়সি ওয়াডু ইতিমধ্যেই দলের দায়িত্ব নিয়েছেন। গোয়ায় শুরু প্রস্তুতি শিবির বুধবার, ২ সেপ্টেম্বর গোয়ার মারগাওয়ে ভারতের অনূর্ধ্ব-১৭ দলের প্রস্তুতি শিবির শুরু হয়েছে। আপাতত ট্রায়াল পর্বের মধ্য দিয়ে...


Women’s Asia Cup 2026: আজ থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের, কখন-কোথায় দেখবেন live?

Women Asia Cup 2026: মহিলা এশিয়া কাপ ২০২৬-এ আজ, ৩০ অগস্ট, মাঠে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই থাইল্যান্ডের (India vs Thailand) বিরুদ্ধে খেলবে হারমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন দল। শুরু থেকেই জয় তুলে নিয়ে এশিয়া কাপের অভিযান জমিয়ে দিতে চাইবে ভারত। কাগজে-কলমে দুই দলের শক্তির ফারাক থাকলেও ক্রিকেটে কোনও ম্যাচই আগে থেকে জেতা যায় না। তাই প্রথম ম্যাচেই নিজেদের সেরা ক্রিকেট উপহার দিতে...


Jasprit Bumrah: যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন অব্যাহত, বিকল্পও খুঁজে ফেলেছেন নির্বাচকরা

নয়াদিল্লি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের স্কোয়াডে তাঁর নাম প্রাথমিকভাবে থাকলেও, শেষমেশ চোট না সারায় যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সেই সিরিজ়ে খেলা হয়নি। এবার আসন্ন আফগানিস্তান সিরিজ়েও (IND vs AFG) তাঁর নাম দলে রাখা হয়েছে। তবে সেখানেও লেখা বুমরা ফিটনেস প্রমাণ করতে পারলে তবেই খেলবেন। তিনি কি এবারেও খেলতে পারবেন না? বুমরা ঠিক কতটা ফিট? ভারতীয় দল আফগানিস্তান সিরিজ় এবং তারপরে এশিয়ান গেমসের জন্য বুমরার ফিটনেস আপডেট পেতে মুখিয়ে রয়েছে। Times of...


পর্তুগালে খেলার সুযোগ পেলেন ভারতের তারকা ফুটবলার, উচ্ছ্বাসের বন্যা দেশজুড়ে

Yohaan Benjamin: ভারতীয় ফুটবলের তরুণ প্রতিভা ইয়োহান বেঞ্জামিনের ইউরোপীয় ফুটবল-যাত্রায় যুক্ত হল নতুন অধ্যায়। পর্তুগালের গুয়ার্দা এফসি (Guarda FC) তাঁকে দুই বছরের চুক্তিতে সই করিয়েছে। তবে আন্তর্জাতিক ছাড়পত্র এবং ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই চুক্তিটি কার্যকর হবে। ভারত, এশিয়া এবং অন্যান্য উদীয়মান ফুটবল বাজার থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে ইউরোপীয় ফুটবলের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এগোচ্ছে গুয়ার্দা এফসি। ফুটবলের হাতেখড়ি মুম্বইয়ে...


Michael Hussey: ইংল্যান্ডের ব্যাটিং কোচ হওয়ার বড় প্রস্তাব নাকচ করলেন মিস্টার ক্রিকেট, কারণ কী?

সিডনি: তিনি অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি। গোটা বিশ্ব তাঁকে কুর্নিশ করত মিস্টার ক্রিকেট নামে। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি। কোচিং শুরু করেছেন মাইকেল হাসি (Michael Hussey)। চেন্নাই সুপার কিংসে সাপোর্ট স্টাফ হিসাবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। অজ়ি তারকা সেই হাসি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ক্রিকেট দলের থেকে বড় প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব তিনি নাকচ করে দিলেন। ইংল্যান্ড ক্রিকেট দল পরিবর্তনের মধ্য...


IPL: হার্দিক অতীত! মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক কে হচ্ছেন? রোহিত শর্মা নেবেন সিদ্ধান্ত?

মুম্বই: তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের নয়নের মণি। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) পাঁচবার আইপিএল (IPL 2026) চ্যাম্পিয়ন হয়েছে। সমর্থকদের হৃদয়ভঙ্গ হয়েছিল পরে, যখন সেই রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয় হার্দিক পাণ্ড্যকে। যদিও গুজরাত টাইটান্স থেকে ফেরার পর মুম্বইকে একেবারেই সাফল্য দিতে পারেননি হার্দিক। এবার কি ফের হার্দিকে সরিয়ে রোহিতের হাতে নেতৃত্বভার তুলে দিচ্ছে নীতা ও মুকেশ অম্বানির দল?...


জয় উদযাপনই বদলে গেল যুদ্ধে! যাঁর কলার ধরেছিলেন, অধিনায়ক হয়ে তিনিই সতীর্থের কেরিয়ার শেষ করে দিলেন?

Australia Cricket Team: ক্রিকেট মাঠে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর জয় উদযাপনই কখনও কখনও ভয়ঙ্কর বিতর্কের জন্ম দিতে পারে। অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসে এমনই এক ঘটনা ঘটেছিল মাইকেল ক্লার্ক (Michael Clarke) এবং সাইমন ক্যাটিচকে (Simon Katich) ঘিরে। ড্রেসিংরুমে দুই সতীর্থের মধ্যে সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছিল যে ক্যাটিচ পরে অভিযোগ করেছিলেন, সেই ঘটনার জেরেই তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে যায়। জয় উদযাপন থেকেই শুরু বিবাদ ঘটনাটি ২০০৯ সালের...


বয়স মাত্র ১৫ বছর, বৈভব সূর্যবংশী চাইলেও আর খেলতে পারবেন না অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, কারণটি কী?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের জন্য ১৫ সদস্যের ভারত অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। তবে মাত্র ১৫ বছর বয়স হওয়া সত্ত্বেও দলে জায়গা পাননি বৈভব সূর্যবংশী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে দলে সুযোগ পেয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেহওয়াগের ছেলে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে নিজেকে একজন দুরন্ত পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সিনিয়র জাতীয় দলেও বৈভব সূর্যবংশীর অভিষেক হয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করে হয়েছেন সিরিজ সেরা। তবুও তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এর কারণ ছিল বিসিসিআইয়ের একটি নির্দিষ্ট নিয়ম। গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ফাইনালে খেলেছিলেন ৮০ বলে ১৭৫ রানের একটি বিধ্বংসী ও ঐতিহাসিক ইনিংস। বৈভব সূর্যবংশীর যা বয়স তাতে তিনি আরও ২টি অনূর্ধ্ব ১৮ বিশ্বকাপ খেলতে পারতেন। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশষ নিয়মের কারণে বৈভব সূর্যবংশী চাইলেও আর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলতে পারবেন না। ২০১৬ সালে বিসিসিআই একটি নিয়ম জারি করে যে, খেলার বয়স ও যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো খেলোয়াড় একাধিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। এই নিয়মের কারণেই ওয়াশিংটন সুন্দর ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পারেননি। এর আগে অবশ্য সরফরাজ খান, সন্দীপ শর্মা, বিজয় জোলের মতো খেলোয়াড়েরা এই প্রতিযোগিতার একাধিক আসরে অংশ নিয়েছিলেন। বৈভব সূর্যবংশী ইতিমধ্যেই ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলে ফেলেছেন, তাই তিনি আর পরবর্তী কোনো আসরে অংশ নিতে পারবেন না। ফলস্বরূপ, অনূর্ধ্ব-১৯ দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁকে রাখা হয়নি। আগামীর কথা ভেবেই দল নির্বাচন করেছেন অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচকরা।


Cricket news: ইনিংসে পাঁচ উইকেট, নয় দশক পুরনো রেকর্ড ভাঙলেন ৫১ বছরের ক্রিকেটার

বুখারেস্ট: প্রায় ৫০ বছর লেগে যায় আন্তর্জাতিক ক্রিকেটে (Cricket News) অভিষেক ঘটাতে। কিন্তু অভিষেকের চার বছর পরেই নয় দশক পুরনো রেকর্ড ভেঙে দিলেন আইল অফ ম্য়ানের ক্রিকেটার জোয়ানা হিকস (Joanne Hicks)। রোমানিয়ার মোয়ারা ভ্লাসেই ক্রিকেট মাঠে গ্রিসের বিরুদ্ধে ৫১ বছর বয়সে ইনিংসে পাঁচ উইকেট নিলেন জোয়ানা। গ্রিসের মহিলাদের বিরুদ্ধে ১০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন ডান হাতি অফ ব্রেক বোলার জোয়ানা। এই নিয়ে তিন বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। জোয়ানাই প্রবীণতম...


ব্রাজিল-উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে নিয়মিত ম্যাচ চান সৌরভ, বড় দলের বিরুদ্ধে খেলাই বদল আনবে ভারতীয় ফুটবলে

সৌরভের বক্তব্যের মূল কথাটা সহজ—শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়মিত না খেললে আন্তর্জাতিক মানে নিজেদের পরীক্ষা করার সুযোগ


Rohit Sharma: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোহিত? ২৪ ঘণ্টার মধ্যেই আসতে পারে বড় সিদ্ধান্ত

Rohit Sharma: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের (ICC ODI World Cup 2027) প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ার মাটিতে আয়োজিত হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সেই বিশ্বকাপে কি রোহিত শর্মাকে দেখা যাবে? সূত্রের খবর, এই বিষয়ে ৩ সেপ্টেম্বরের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ওয়ানডেতেই এখনও খেলছেন হিটম্যান রোহিত শর্মা বর্তমানে ভারতীয় দলের হয়ে...


Hardik Pandya: ফিট হয়ে উঠছিলেন, আচমকা ফের চোট, হার্দিকের মাঠে ফেরার সময় আরও পিছল?

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষা কি হার্দিক পাণ্ড্যর(Hardik Pandya) জন্য় আরও বাড়ল? হ্যাঁ, সম্ভাবনা অন্তত তেমনই। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সলেন্সে রিহ্য়াব সাড়ছিলেন ভারতীয় ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার। কিন্তু সেখানেই ফের না কি চোট পেয়েছেন হার্দিক। যে রিপোর্ট সামনে এসেছে, তাতে বলা হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে হয়ত মাঠের বাইরেই থাকতে হবে হার্দিককে। ব্যাটিং ও ফিল্ডিংয়ের ক্ষেত্রে নতুন করে...


আকাশের হ্যাটট্রিকে ডার্বির আগে স্বস্তির জয় পেল লাল-হলুদ ব্রিগেড

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিট নাগাদ ইউনাইটেডের শট পোস্টে লেগে ফিরে আসে। ৮২ মিনিটে মহম্মদ বিলালের কাছেও সুযোগ ছিল। কিন্তু এদিন


ISL 2026-27 date announced: অবশেষে ISL-এর ঢাকে কাঠি, কবে থেকে শুরু হচ্ছে এই মেগা টুর্নামেন্ট?

Indian Super League: অবশেষে ঘোষণা হয়ে গেল ভারতীয় ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাব প্রতিযোগিতা আইএসএল ২০২৬-২৭ মরশুমের (ISL 2026-27) দিনক্ষণ। শনিবার জানানো হয়েছে, আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে নতুন মরশুম। প্রতিযোগিতা চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। অর্থাৎ প্রায় আট মাস ধরে দেশের সেরা ক্লাবগুলির লড়াই দেখবেন ফুটবলপ্রেমীরা। ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট নতুন মরশুমে ফের পুরনো হোম-অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে ISL। প্রতিটি দল নিজেদের মাঠে এবং প্রতিপক্ষের মাঠে খেলবে।...


India Women vs Pakistan Women: সেমিফাইনালের আগে মহারণ! ভারত-পাক ম্যাচ কোথায়, কখন দেখবেন লাইভ?

Women Asia Cup 2026: মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬-এর সেমিফাইনালে ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (India vs Pakistan) মুখোমুখি হতে চলেছে হরমনপ্রীত কৌরের দল। শনিবার, ৫ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ লড়াই। ভারত-পাক ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা ভারত-পাকিস্তান (India Women vs Pakistan Women)...


Indian Super League: পুজোর আগেই সুখবর, কবে থেকে শুরু হচ্ছে আইএসএল? জানিয়ে দিল ফেডারেশন!

ISL 2026-27: শুরুতে ১৪টি দল খেলার কথা ছিল কিন্তু ডায়মন্ড হারবার শেষ মুহূর্তে টাকা জমা দিতে পারেনি ফলে তাদের অংশগ্রহণ এবার সম্ভব নয়। ফলে লিগ তালিকা হবে ১৪ দলের ও ১৪ নম্বর দল হবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। এবার আইএসএল করবে ফেডারেশন ও ক্লাবগুলির জোট। তাই এবার কীভাবে আইএসএল হত, এই নিয়ে একটা আগ্রহ ছিলই।


মাথায় আকাশ ভেঙে পড়ল... দেশের হয়ে আর কখনও খেলবেন না! বিস্ফোরক ৩৬ টেস্ট, ৬১ ODI ও ৬২ T20I খেলা মহানক্ষত্র

পাকিস্তান জাতীয় দলের হয়ে আর কখনই খেলবেন না তিনি। নথিতে সই করেই জানিয়ে দিয়েছেন সেই দেশের মহানক্ষত্র পেসার মহম্মদ আমির। ব্রিটিশ নাগরিকত্ব হাতে পাওয়ার কয়েক মাস পরেই আন্তর্জাতিক কামব্য়াকের যাবতীয় সম্ভাবনা উড়িয়ে দিলেন ২৭১ আন্তর্জাতিক উইকেটের মালিক! ফুরকান ভাট্টির ইউটিউব পডকাস্টে কথা বলার সময়ে আমির জানান, ব্রিটিশ নাগরিক হওয়ার কারণে তাঁকে কিছু শর্ত মেনে চলতে হবে। যা তাঁকে পাকিস্তান-সহ অন্য কোনও দেশের হয়েই খেলার সুযোগ থেকে বিরত রাখবে। চলতি বছরের...


Messi Kolkata event ticket reimbursement: মেসি-কাণ্ডে টিকিটের টাকা ফেরত পাবেন? বড় পদক্ষেপ রাজ্যের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Messi Kolkata Event Ticket Reimbursement: গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসিকে যে ভালোভাবে দেখতে পাওয়া যায়নি যুবভারতীতে, তার জন্য একটি মহল থেকে আঙুল তোলা হয় অরূপ বিশ্বাসের দিকে।


Vaibhav Sooryavanshi record: তুফানি ব্যাটিংয়ের দৌলতে ইতিহাস বৈভবের, ভাঙলেন ৫৭ বছরের পুরনো রেকর্ড

Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফি ২০২৬-এর (Duleep Trophy 2026) প্রথম সেমিফাইনালে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। ইস্ট জোনের হয়ে দুরন্ত অর্ধশতরান করে নতুন ইতিহাস গড়লেন এই তরুণ ব্যাটার। শুধু তাই নয়, দলীপ ট্রফির ৫৭ বছরের পুরনো রেকর্ডও ভেঙে দিলেন তিনি। ১৫ বছরেই অনন্য রেকর্ড সেন্ট্রাল জোনের বিরুদ্ধে মাত্র ৪২ বলে অর্ধশতরান পূর্ণ করেন বৈভব। ১৫ বছর ১৫৭ দিন বয়সে দলীপ ট্রফিতে অর্ধশতরান করে তিনি এই প্রতিযোগিতার...


Lionel Messi retirement: ‘সন্তানরা তোমার মাহাত্ম্য একদিন বুঝবে…’, অবসরের পর মেসিকে নিয়ে আপ্লুত স্ত্রী আন্তোনেলা!

Antonella Roccuzzo: দেশের হয়ে ২০৩ ম্যাচে ১২৫টি গোল করেছেন মেসি। এই মুহূর্তে তিনি দেশের সবথেকে বেশি ম্যাচ খেলে সবথেকে বেশি গোল করা ফুটবলার। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২, ২০২৬ - মোট ৬টি বিশ্বকাপে খেলে তিনি করেছেন ২১টি গোল। এই বিশ্বকাপেও তিনি করেছেন মোট ৮ গোল। এমনকি ৪ খানা অ্যাসিস্টও করেছেন মেসি।


কলকাতা লিগে জয়ে ফিরল মহমেডান স্পোর্টিং

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার কিছুটা চেষ্টা করেছিল কালীঘাট। খেলার ৫৮ মিনিট নাগাদ তাদের হয়ে একটি গোল পরিশোধ করেন ভবানী জয়সওয়ার


হাঁটুর বয়সী ছেলেরা অধিনায়ক তাতেও বল হাতে কামাল শামির, ব্যাট হাতে ধামাল বৈভব-ইশানের

ব্যাটে বৈভব সূর্যবংশী ও অধিনায়ক ইশান কিষাণের ঝটপট খেলা এবং বল হাতে মহম্মদ শামি ও মুকেশ কুমারের আগুনে বোলিংয়ে তিনদিনেই দলীপ ট্রফির ম্যাচ প্যাকআপ করে দিল পূর্বাঞ্চল৷ পাশাপাশি সেমিফাইনালে সরাসরি মধ্যাঞ্চলকে হারিয়ে ফাইনালে চলে গেল৷বর্তমান চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনকে ৪ উইকেটে হারিয়ে ইস্ট জোন ২০২৬ সালের দলীপ ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে। তিন দিনের এই ম্যাচে ইশান কিষানের নেতৃত্বাধীন ইস্ট জোন ১৫৯ রানের লক্ষ্য তাড়া করে চার উইকেটে জয়লাভ...


অনলাইনে ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু! কত দামে, কী ভাবে পাবেন টিকিট? জেনে নিন বিস্তারিত

ডিস্ট্রিক্ট অ্যাপ নিশ্চিত, তাদের টিকিট বিক্রি সব নজিরকে ছাপিয়ে যেতে পারে। টিকিট বিক্রি চালু হওয়ার প্রথম কয়েক মিনিটের মধ্যে আবার ওয়েবসাইট বা অ্যাপ ক্র্যাশ করে না যায়, সেই ব্যাপারেও তারা কড় নজর রাখবে বলে জানিয়েছে।


The Great Khali: WWE তারকা দ্য গ্রেট খালির গাড়ি দুর্ঘটনা, দুমড়ে গেল SUV, কেমন আছেন কুস্তিগির?

নয়াদিল্লি: তিনি কুস্তির রিংয়ের কিংবদন্তি। ডব্লিউ ডব্লিউ ই-র রিং তাঁকে চিনত দ্য গ্রেট খালি (The Great Khali) নামে। রিংয়ে দ্য আন্ডারটেকার, উমাগা, ববি লেশলি, কেনের মতো তারকাদের হারিয়েছেন। ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেই দ্য গ্রেট খালি অল্পের জন্য রক্ষা পেলেন। তাঁর স্পোর্টস ইউটিলিটি ভেহিকল দুর্ঘটনার কবলে পড়ল। পানিপথ টোল প্লাজার কাছে। তবে সেই দুর্ঘটনায় কেউ আহত হননি। দ্য গ্রেট খালির গাড়ি অবশ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে এসইউভি গাড়ি...


Glenn Maxwell praises Virat Kohli: কোহলিই সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার! বিরাটের প্রশংসায় অস্ট্রেলিয়ার তারকা

Virat Kohli: ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা কে? অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) কাছে এই প্রশ্নের উত্তর একেবারেই পরিষ্কার—বিরাট কোহলি। প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ব্র্যাড হ্যাডিন ও অ্যালিসা হিলির সঞ্চালিত ‘Keeping it Cricket’ পডকাস্টে বিভিন্ন ফরম্যাটের সর্বকালের সেরা ক্রিকেটার বেছে নিতে গিয়ে ভারতীয় ব্যাটিং মহাতারকার নাম নেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই মুগ্ধ করেছেন বিরাট কোহলির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতার...


লিওনেল মেসির পাঁচটি অজানা-বিরল রেকর্ড, যা এলএমটেনের বড় বড় ভক্তরাও জানেন না!

ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির ঝুলিতে রয়েছে অগণিত বিশ্বরেকর্ড। তবে তাঁর সুপরিচিত রেকর্ডগুলির আড়ালেও রয়েছে এমন কিছু বিরল ঐতিহাসিক কীর্তি, যা অনেকেরই অজানা। আন্তর্জাতিক ফুটবলকে মেসির বিদায় জানানোর পর আরও একবার ফিরে দেখা সেই সকল রেকর্ড। ১. লিগের প্রতিটি দলের বিরুদ্ধে টানা গোল:২০১২-১৩ লা লিগা মরশুমে লা লিগার প্রতিটি দলের বিরুদ্ধে টানা ক্রমানুসারে গোল করার এক অভূতপূর্ব কীর্তি গড়েছিলেন মেসি। টানা ১৯টি ম্যাচে লিগের প্রতিটি প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে গোল করেছিলেন তিনি, যা বিশ্ব ফুটবলে বিরল। ২. ১৮ গজ বক্সের বাইরে থেকে ১০০-র কাছাকাছি গোল:মেসি কেবল পেনাল্টি বক্সের ভিতরের গোলদাতা নন, বরং বক্সের বাইরে থেকেও তিনি সমান মারাত্মক। ১৮ গজ পেনাল্টি বক্সের বাইরে অর্থাৎ দূরপাল্লার দূরন্ত সব শট থেকে নিজের কেরিয়ারে প্রায় ১০০টির-বেশি গোল করার অবিশ্বাস্য রেকর্ড রয়েছে তাঁর। ৩. পেনাল্টি ছাড়া ৪৪টি হ্যাটট্রিক:যেকোনো ফুটবলারের জন্যই হ্যাটট্রিক করা স্বপ্নের মতো। কিন্তু মেসি নিজের অফিশিয়াল কেরিয়ারে এমন ৪৪টি হ্যাটট্রিক করেছেন, যার একটিতেও কোনো পেনাল্টি শটের সাহায্য নিতে হয়নি। স্পট-কিক ছাড়াই পেনাল্টি-হীন হ্যাটট্রিকের এই পরিসংখ্যান তাঁর স্বাভাবিক গোল করার ক্ষমতাকেই প্রমাণ করে। ৪. এক বিশ্বকাপের প্রতিটি পর্বে গোল:২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিকাকে চ্যাম্পিয়ন করার পথে একক বিশ্বকাপে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিটি পর্বে গোল করার নজির গড়েন মেসি। তিনি গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল—প্রতিটি ধাপেই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন। ৫. ইংলিশ ‘বিগ সিক্স’-এর বিরুদ্ধে রেকর্ড:কখনো ইংলিশ প্রিমিয়ার লিগে না খেলা সত্ত্বেও ইংল্যান্ডের শীর্ষ ৬টি ক্লাবের বিরুদ্ধে মেসির মোট ২৭টি গোল রয়েছে। এমনকি ইংল্যান্ডে খেলা অনেক প্রখ্যাত স্ট্রাইকারের চেয়েও মিনিট-প্রতি-গোলের গড়ে মেসি অনেক এগিয়ে রয়েছেন, যা আন্তর্জাতিক মঞ্চে তাঁর আধিপত্যের প্রমাণ দেয়।


Amardeep Kumar: ভারতের হয়ে ৪ সোনা জিতেও সবজি বিক্রি! তারকা অ্যাথলিটের দুর্দশায় নড়েচড়ে বসল সরকার

Amardeep Kumar: রাঁচির আগোরা চকে রাস্তার ধারে সবজি বিক্রি করছেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরই সামনে আসে তাঁর পরিচয়—তিনি ঝাড়খণ্ডের থ্রোবল খেলোয়াড় অমরদীপ কুমার। আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে চারটি সোনার পদক জেতা এই ২৯ বছরের ক্রীড়াবিদ বর্তমানে পরিবারের খরচ চালাতে সবজি বিক্রির পাশাপাশি ক্যাবও চালান বলে জানা গিয়েছে। দোকানের দেওয়ালে ঝুলছে সোনার পদক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি অস্থায়ী দোকানে বসে সবজি বিক্রি করছেন...


সবজির দোকানে ঝোলানো চারটে সোনার পদক! দোকানের মালিক কে, শুনে চোখ গোল গোল হয়ে যায় ক্রেতার

রাঁচি : দেশের নাম উজ্জ্বল করেও কোনও পরিচিতি নেই! পরিচিতি তো দূরের কথা, সামান্য অন্নসংস্থানের জোগানও নেই। অথচ তিনিই কি না ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে একের পর এক পদক জিতিয়েছিলেন।ঝাড়খণ্ডের অমরদীপের করুণ কাহিনি শুনে চোখে জল আসতে পারে আপনারও। সেই অমরদীপ, যিনি একসময় দেশের জন্য গোল্ড মেডেল (সোনার পদক) জিতেছিলেন। একটি নয়, চারটি গোল্ড মেডেল জিতেছিলেন; অথচ আজ তিনি সবজি বিক্রি করতে এবং ট্যাক্সি চালাতে বাধ্য হচ্ছেন।৯ বছরে চারটি...


IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?

দুবাই: সপ্তাহান্তে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। এশিয়া কাপের (Asia Cup 2026) মঞ্চে দুই দেশের মহিলা দল একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচের খুঁটিনাটি এক নজরে দেখে নেওয়া যাক। কোথায় দেখবেন খেলা? ভারত ও পাকিস্তানের এই ম্যাচ দুবাই আন্তর্জাতিক ময়দানে খেলা হবে । কখন শুরু হবে ম্যাচ? এই ম্যাচ ভারতীয় সময় রাত আটটা থেকে শুরু হবে । কোথায় লাইভ দেখা যাবে ম্যাচ? মহিলাদের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ সোনি...


Duleep Trophy 2026: শামি, মুকেশের দৌরাত্ম্যে মধ্যাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল

বেঙ্গালুরু: দেওয়াল লিখনটা গতকাল থেকেই মোটামুটি স্পষ্ট হয়ে উঠছিল। সেইমতোই আজ বাংলার দুই ফাস্ট বোলারের দৌরাত্ম্যে দলীপ ট্রফির (Duleep Trophy 2026) ফাইনালে পৌঁছে গেল পূর্বাঞ্চল (Central Zone vs East Zone)। আড়াই দিনে মধ্যাঞ্চলকে চার উইকেটে বেশ সহজেই হারিয়ে দলীপের খেতাবি লড়াইয়ে ঈশান কিষাণের দল। ম্যাচে মোট সাত উইকেট নিলেন মুকেশ কুমার (Mukesh Kumar) ও পাঁচ উইকেট নিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ব্যাট হাতে রান করে বৈভব সূর্যবংশীও।


জুভেন্তাসে যাওয়া হয়নি, এবার চেলসিতে মার্তিনেজ! ৭.৫ মিলিয়ন পাউন্ডে দুই বছরের চুক্তি

জুভেন্তাসে যাওয়ার সম্ভাবনা অগস্টের শুরুতেই ভেস্তে গিয়েছিল। তার পর থেকেই নতুন ক্লাবের খোঁজে ছিলেন এমি মার্তিনেজ।


Sports news 2 September live updates: CSK-র নতুন হেড কোচ কি রাহুল দ্রাবিড়? সামনে এল বড় আপডেট

Sports News Live Updates: ২০২৭ আইপিএল টুর্নামেন্টের আগে বড় পরিবর্তনের পথে Chennai Super Kings। দীর্ঘদিনের হেড কোচ স্টিফেন ফ্লেমিং দায়িত্ব ছাড়ার পর নতুন কোচের সন্ধানে নেমেছে চেন্নাই সুপার কিংস। ফ্লেমিংয়ের কোচিংয়ে CSK পাঁচবার IPL খেতাব জিতেছে। এবার তাঁর উত্তরসূরি হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম জোরালোভাবে সামনে এসেছে। রাহুল দ্রাবিড়ের সঙ্গে যোগাযোগ রাহুল দ্রাবিড়কে হেড কোচ করার বিষয়ে CSK ম্যানেজমেন্ট তাঁর সঙ্গে যোগাযোগ করেছে বলে দাবি করেছেন দলের...


Smriti Mandhana century: দেশের অগ্নিকন্যার তাণ্ডব সেঞ্চুরি, হংকংয়ের বিরুদ্ধে বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার

Indian Women Cricket Team: ২০২৬ মহিলা এশিয়া কাপে (Women Asia Cup 2026) হংকংয়ের বিরুদ্ধে ব্যাট হাতে কার্যত ঝড় তুললেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। ৩ সেপ্টেম্বরের এই ম্যাচে তাঁর ব্যাট থেকে এল দুরন্ত শতরান। মাত্র ৬৪ বলে ১২৪ রানের ইনিংসে মন্ধানা হাঁকালেন ১৪টি চার ও ৭টি ছক্কা। যদিও শেষ পর্যন্ত রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে, ততক্ষণে ভারতীয় ক্রিকেটে একাধিক রেকর্ড নিজের নামে করে ফেলেছেন মন্ধানা। মিতালিকে টপকে ইতিহাস এই...


Auqib Nabi: জাতীয় দলের দরজা খুলছে না এখনও, জম্মু কাশ্মীরের রঞ্জি জয়ের নায়ক এবার খেলবেন ইংল্যান্ডে

নয়াদিল্লি: জসপ্রীত বুমরা(Jasprit Bumrah) ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে ডাক পড়েছিল তাঁর। কিন্তু অভিষেক হয়নি। একাদশে জায়গা করতে পারেননি জম্মু কাশ্মীরের ২৯ বছরের পেসার আকিব নবি(Auqib Nabi)। এবার ইংল্যান্ডের মাটিতে খেলতে যাচ্ছেন তিনি। রঞ্জি ট্রফিতে(Ranji Trophy) জম্মু কাশ্মীরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্য়তম অবদান রয়েছে নবির। বল হাতে তুলে নিয়েছিলেন ৬০ উইকেট। এরপরই নজরে চলে আসেন তিনি। কিন্তু নির্বাচকরা এখনও...